ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
২৮ বছর আগেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 7:06 PM

২৮ বছর আগেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া

২৮ বছর আগেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া

কোপা আমেরিকায় দুর্দান্ত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল দিচ্ছেন সতীর্থদের দিয়ে গোলও দেয়াচ্ছেন। কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে মেসিরা। মজার ব্যাপার হলো, ২৮ বছর আগেও কোপা আমেরিকার সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। কোপার দ্বিতীয় সফলতম দলটির নাম আর্জেন্টিনা। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত তারা দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।

এবারের আসরের মতো ১৯৯৩ সালের কোপা আমেরিকাতেও সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই সেমিফাইনালে নির্ধারিত সময়ে সময়ে গোল করতে পারেনি কোনো দলই। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে ৫টি শট করে নেয়ার পরও ম্যাচ অমীংসাসিত ছিল। দুদলের ১০টি শটই জালে জড়িয়েছিল।

এরপর ষষ্ঠ শটটি মিস করেন কলম্বিয়ার ভিক্টর অ্যারিস্টিজাবাল। আর আর্জেন্টিনার ষষ্ঠ শটটিতে গোল করে জয় নিশ্চিত করেন জর্জ বোরল্লি।

২০০৭ সালের কোপার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা। ২০১৫ সালে আর্জেন্টিনা চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। পরের আসরেও তাই। ২০১৯ সালে ব্রাজিলের কাছে তারা সেমিতে হেরে যায়। এবার ফের ফাইনালে খেলছে আর্জেন্টিনা।

১৯৯৩ সালের মতো শিরোপা জেতাটা কঠিনই হবে আর্জেন্টিনার। কারণ ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানো যে সহজ কাজ নয়!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status