|
বাগমারায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
|
![]() বাগমারায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ৬৩ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। সোমবার ৫ জুলাই, সকালে বিদ্যালয়ের বেজ ঢালাইয়ের উদ্বোধন করেন বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আজাদ রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ঠিকাদার আহাদ আলী প্রমুখ। বিদ্যালয়টির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। থাকবেনা আর শ্রেণী কক্ষের সংকট।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
