|
বিধিনিষেধ অমান্য করে আদিতমারীতে হালখাতার আয়োজন
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() বিধিনিষেধ অমান্য করে আদিতমারীতে হালখাতার আয়োজন এ সময় মাস্ক না থাকায় হালখাতায় আসা মাজেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমানের উপস্থিতিতে হালখাতায় ব্যবহৃত প্যান্ডেল খুলে ফেলেন আয়োজকরা। জানা গেছে, উপজেলার আদিতমারী গ্রামের রোকনুজ্জামান রোকন থানা গেটের সামনে বিসমিল্লাহ কাঁচামাল আড়ত নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন ধরনের কাঁচামালের পাইকারি ব্যবসা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে বাকি টাকা উত্তোলন করতে চলমান কঠোর বিধিনিষেধেও হালখাতার আয়োজন করেন তিনি। তার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার আয়োজনের বিষয়টি আদিতমারী থানা পুলিশের নজরে না আসলেও নজর এড়াতে পারেননি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের। তিনি জনসমাগম এড়াতে ওই ব্যবসায়ীর হালখাতার আয়োজন বন্ধ করে সতর্ক করে দেন। এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। চলমান লকডাউনে জনসমাগম এড়াতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ওই ব্যবসায়ী না মেনে হালখাতার আয়োজন করেছেন। হালখাতায় আগতদের খাবার প্যাকেটে সরবরাহ করতে বলা হয়েছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
