ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোদিকে আম পাঠালেন মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 4:49 PM

মোদিকে আম পাঠালেন মমতা

মোদিকে আম পাঠালেন মমতা

কেন্দ্র-রাজ্য আর মোদি-মমতার তীব্র রাজনৈতিক মতভেদের মধ্যে প্রতি বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের প্রচার এসে ভোটযুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎই বলেন, তিনি আম ভালোবাসেন। আর বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবার নিয়ম করে তাকে মিষ্টি, কুর্তি এবং আম উপহার পাঠান ।

মোদির এই ঘোষণায় বাম-কংগ্রেস বিষয়টিকে মোদি-মমতার আঁতাত বলে সরব হয়। তখন বিড়ম্বনা এড়াতে মুখ খোলেন তৃণমূল নেত্রী। তিনি জানান, এটা নেহাতই সৌজন্য। বহু রাজনৈতিক ব্যক্তিকে নানা সময়ে উপহার পাঠানো হয়। বিশেষত জুন মাসে আম উৎসবের সময় অনেককেই আম পাঠানো হয়।

প্রতি বছরের মতো এবারও যথারীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠালেন মমতা ব্যানার্জি। মোদিকে মালদার বিখ্যাত উৎকৃষ্ট জাতের ল্যাংড়া, লক্ষণভোগ এবং হিমসাগর আম পাঠানো হয়েছে। তাকে ছাড়াও আম উপহার পাঠানো হয়েছে রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে।

উপহার পাঠানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। প্রতিবছরই রাজ্যের নির্দেশে বঙ্গভবনের কর্তারা উপহার পৌঁছে দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে।

গত বছর উপহার পাঠানো বন্ধ ছিল। এবার মোদি মমতার আম উপহারের কথা ভোট প্রচারে বলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছিলেন। আবার সেই আম উপহার পাঠিয়ে সৌজন্যের ‘আম ডিপ্লোম্যাসি’ দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status