ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
স্ত্রীকে বললেন দ্রুত বাড়ি পৌঁছবেন, পরে মিলল রক্তাক্ত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 28 May, 2021, 1:18 PM

স্ত্রীকে বললেন দ্রুত বাড়ি পৌঁছবেন, পরে মিলল রক্তাক্ত লাশ

স্ত্রীকে বললেন দ্রুত বাড়ি পৌঁছবেন, পরে মিলল রক্তাক্ত লাশ

মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামের এক প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের একটি ফসলের মাঠ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরা এলাকায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারি ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

রমজান আলীর ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান। রাত ১০টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌঁছার পর তার স্ত্রীর সাথে সর্বশেষ কথা হয়। এসময় রমজান বলেন দ্রুত সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন তিনি। কিন্তু ঘণ্টাখানেক পরও বাড়ি না পৌঁছায় এবং রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি ক্ষেত থেকে মরিচ তুলতে এসে রমজানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর।

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির কালের কণ্ঠকে বলেন, নিহত রমজানের গলা, মাথা ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের কারণ ও খুনিদের শনাক্ত করে আইনের আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status