ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যেই ভারতে এবার নতুন ছত্রাকের হানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 May, 2021, 11:35 AM

ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যেই ভারতে এবার নতুন ছত্রাকের হানা!

ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যেই ভারতে এবার নতুন ছত্রাকের হানা!

ভারতজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের মধ্যে ক্রমেই বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। সেই সঙ্গে উঠে আসছে সাদা বা হলুদ ছত্রাকের সংক্রমণের প্রসঙ্গও। কিন্তু এবার শোনা গেল আরও এক ধরনের ছত্রাকের সংক্রমণের কথা। অ্যাসপারজিলাস নামের ওই ছত্রাক থেকে অ্যাসপারজিলোসিস নামের সংক্রমণ হয়। এবার করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণও ধরা পড়ল।

কালো ছত্রাকের মতো এই ছত্রাকের সংক্রমণও সাধারণভাবে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে। বৃহস্পতিবার গুজরাটে এই ধরনের ৮টি সংক্রমণ ধরা পড়ার কথা জানা গেছে।
কতটা বিপজ্জনক এই সংক্রমণ? চিকিৎসকরা জানাচ্ছেন, কালো ছত্রাকের মতো প্রাণঘাতী না হলেও অবহেলা করলে এই সংক্রমণ থেকেও মৃত্যু হতে পারে।

বারোদার এক করোনা বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি জানিয়েছেন, “এই সংক্রমণ যারা কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন এই ছত্রাকের সংক্রমণ। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণঘাতী নয়। কিন্তু এটার থেকেও মৃত্যু হতে পারে।”

এমনিতে অ্যাসপারজিলাস ছত্রাক খুব সাধারণ একটি ছত্রাক। কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাকই বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কেন এই ধরনের নানা রকম ছত্রাক সংক্রমণ দেখা যাচ্ছে করোনা রোগীদের মধ্যে? বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকেই দায়ী করছেন। তাদের মতে স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বিপদ ডেকে আনছে। বহু চিকিৎসকই করোনা চিকিৎসায় স্টেরয়েডকে ‘ম্যাজিক ওষুধ’ হিসেবে ব্যবহার করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, এটির প্রয়োগ ঠিকমতো চিন্তাভাবনা করেই করা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status