ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
আহমদ শফী হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 May, 2021, 8:17 PM

আহমদ শফী হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

আহমদ শফী হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে করা মামলায় আমিনুল ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার ফটিকছড়ি থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আমিনুল হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার দাওয়াবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে হেফাজতের সাবেক আমির আহমদ শফী হত্যা ছাড়াও ভাঙচুর ও সহিংসতার মামলায়ও রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনার অন্যতম অভিযুক্ত এই আমিনুল ইসলাম। নেতৃত্বদানকারী কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। এতে বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজারজনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এর মধ্যে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয়জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status