ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মাহির ডিভোর্স নিয়ে নতুন তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 6:51 PM

 

মাহির ডিভোর্স নিয়ে নতুন তথ্য

মাহির ডিভোর্স নিয়ে নতুন তথ্য

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহবিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি করেছেন এই দম্পতি। কখনো বলছেন ডিভোর্স হয়নি, কখনো বলছেন দুই বছর আগে হয়েছে।

এবার মাহির সাবেক স্বামী অপু জানালেন, দুইদিন আগে তাদের ডিভোর্স হয়েছে।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে, এই তথ্য কেন ছড়ানো হলো আমার জানা নাই। বিষয়টি নিয়ে আমি মাহির সঙ্গেও কথা বলেছি। সে বললো, এটা সে কাউকে বলেনি। চাইলে আপনারা মাহির সঙ্গে কথা বলতে পারেন। দুই দিন আগে আমাদের বিচ্ছেদ (স্বাক্ষর) হয়েছে।’

তবে এখনো পুরো বিষয়টি সমাধান হয়নি, দুই পরিবার আবারো বসবেন বলে জানান অপু। এদিকে সত্যতা জানতে একাধিকবার মাহিয়া মাহির মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করেই তাদের বিয়ে হয়। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status