ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 May, 2021, 11:53 AM

আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত

সংযুক্ত আরব-আমিরাত গোল্ডেন ভিসা দিয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। একজন প্রথম সারির বলিউড অভিনেতা হিসেবে তিনিই প্রথম এ ভিসা পেলেন।

বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি জানান সঞ্জয়।

সঞ্জয় দত্ত লিখেছেন, ‘জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাইয়ের পরিচালক জেনারেল মোহামেদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি।’

এক্ষেত্রে সহায়তার জন্য বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।

২০১৯ সালে দীর্ঘমেয়াদে বিদেশিদের থাকার সুবিধা দিতে গোল্ডেন ভিসা সুবিধা চালু করে আমিরাত সরকার। এ ভিসা পেলে ন্যাশনাল স্পন্সর ছাড়াই বিদেশিরা দেশটিতে থাকার পাশাপাশি কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ভিসা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যায়।

বলিউডের বহু তারকার পছন্দের ডেস্টিনেশন দুবাই। সঞ্জয়ও ব্যতিক্রম নন। ২০২০-র সেপ্টেম্বরে শেষবার স্ত্রী মান্যতাকে নিয়ে দুবাই গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দুবাই ভ্রমণের বহু ছবি শেয়ার করেছিলেন দম্পতি। এখন থেকে তিনি সে দেশে টানা ১০ বছর থাকার অনুমতি পেলেন।

‘সড়ক ২’ সঞ্জয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এতে আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। আরও বেশ কিছু ছবিতে চুক্তি সই করেছেন সঞ্জয়। কিন্তু করোনার কারণে শুটিং এখন বন্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status