ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জেলায় জেলায় লকডাউন দেওয়া হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 May, 2021, 2:54 PM

জেলায় জেলায় লকডাউন দেওয়া হবে

জেলায় জেলায় লকডাউন দেওয়া হবে

যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে।  প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে।  

মঙ্গলবার বেলা ১২ টায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব।  যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।

এদিন সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অনন্য সালাম সমতা।  দ্বিতীয় টিকা গ্রহণ করেন শাহিন আহমেদ এবং নিয়ামুল হক।  বাকি দুজনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status