ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেনাবাহিনী থেকে সালমানের রাধে সিনেমায়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 6:09 PM

সেনাবাহিনী থেকে সালমানের রাধে সিনেমায়!

সেনাবাহিনী থেকে সালমানের রাধে সিনেমায়!

গেল ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। যে সিনেমায় নিয়ম ভেঙেছিলেন সালমান খান। ক্যারিয়ারে প্রথম চুমু দৃশ্যে অভিনয় করেছেন সালমান। এ নিয়ে ভক্তদের মাঝেও দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।

এ নিয়ে আলোচনা চলতে চলতেই জানা গেল নতুন খবর। সালমান খানের সিনেমায় অভিনয় করেছেন ভুটানের সেনা সাংঘাই শেলথ্রিম। বলিউড ভাইজানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

সাংঘাই শেলথ্রিম ছিলেন ভুটানের সেনাবাহিনীতে কর্মরত। আন্তর্জাতিক ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এজন্য ছেড়ে দিয়েছিলেন সামরিক বাহিনীর চাকরি। পরিচালক হায়দার খানের সঙ্গে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখান থেকেই সালমান খানের সঙ্গে দেখা করার সুযাগ হয়।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাংঘাই বলেন, ‘পরিচালক হায়দার খান আমাকে ডেকে ছিলেন। তার ডাকে সালমান খানের সঙ্গে দেখা করতে ‘দাবাং’ সিনেমার সেটে গিয়েছিলাম। সেটাই ছিল প্রিয় অভিনেতার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সেখানে ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে আলোচনা হয়। অনেক সময় ধরে সালমান খান আমার সঙ্গে আলাপ করেছিলেন। একজন অপরিচিত ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়ায় আমি সত্যি আনন্দিত।’

সাংঘাই জানান, সালমান খানের সঙ্গে সাক্ষাতের দুই মাস পর হায়দার খান ফোন করে বলিউড ভাইজানের একটি সিনেমার প্রস্তাব দেন। আর সেটিই ছিল ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status