ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 May, 2021, 6:03 PM

পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদরে পুকুর থেকে দুই ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২২ মে) দুপুরে উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো- টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, শিশু দুটি বাবার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে আত্মীয় বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশু দুটির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status