ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 May, 2021, 11:51 AM

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল ইব্রাহিম আতাহিরু বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ছাড়াও বিমানটিতে থাকা আরও ১০ আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির উত্তরপশ্চিমের রাজ্য কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।  খবর বিবিসি।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় আতাহিরু ছাড়াও বিমানে আরও ১০ আরোহী ছিলেন, দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে।

৫৪ বছর বয়সী আতাহিরু চলতি বছরের জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্বে এসেছিলেন।

নাইজেরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, সেনাপ্রধানকে বহনকারী বিমানটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status