ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি: সালমা হায়েক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 May, 2021, 4:12 PM

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি: সালমা হায়েক

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি: সালমা হায়েক

কোভিড ১৯-এ বিপর্যস্ত বিশ্ব। দুনিয়ার সব প্রান্তেই থাবা বসিয়েছে সর্বনাশা এই মহামারি।  সাংস্কৃতিক অঙ্গনের বড় বড় তারকারাও করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদেরই একজন হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী সালমা হায়েক।  তাও বছরখানেক হয়ে গেল।  এখনও পুরোপুরি সেরে উঠেননি।

কোভিড আক্রান্ত হওয়ার বছরখানেক পর কঠিন সেই সময়ের কথা জানালেন গুণী এ অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সি এই অভিনেত্রী বলেছেন, ‘মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি।’

গত বছর মহামারি শুরুর দিকেই কোভিড ১৯-এ আক্রান্ত হন মেক্সিকান-আমেরিকান এই অভিনেত্রী।  এর পর বেশ কয়েক মাস হয়ে গেলেও ‘আগের শক্তি’ তিনি ফিরে পাননি।

সালমা হায়েক বলেন, অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, চিকিৎসক আমাকে বারবার হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করেছিলেন।

তবে চিকিৎসকের সেই পরামর্শ কানে তোলেননি ডেসপারেডো চলচ্চিত্রের সাড়াজাগানো এই অভিনেত্রী।

ডাক্তারকে তিনি বলেছিলেন— তার চেয়ে বাড়িতেই আমার মৃত্যু হোক।

কেভিড-১৯ ধরা পড়ার পর লন্ডনের ম্যানস রোডের বাড়িতে সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন সালমা হায়েক।  একপর্যায়ে তাকে অক্সিজেনও নিতে হয়।

করোনাভাইরাসের ধকল পুরোপুরি না কাটলেও থামেননি ফ্রিদা চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।  গত মাসেই সেটে ফিরে খ্যাতনামা পরিচালক রিডলি স্কটের ‘হাউস অব গুচ্চি’তে অভিনয় শুরু করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status