ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ প্রাণহানি, শনাক্ত দেড় হাজার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 May, 2021, 4:09 PM

২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ প্রাণহানি, শনাক্ত দেড় হাজার

২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ প্রাণহানি, শনাক্ত দেড় হাজার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টা আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩১০ জনে।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৯ জন ‍সুস্থসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪, খুলনায় ১০, সিলেটে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status