ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাগমারায় ​মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 2:44 PM

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাগমারায় ​মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাগমারায় ​মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাগমারায় নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।


সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটানা দেড়ঘন্টা এই কর্মসূচি পালন করা হয়েছে। ক্লাবের সভাপতি আলতাফ হোসেন ম-লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, রাশেদুল হক ফিরোজ, মাহফুজুর রহমান প্রিন্স।


এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবর আলী, ইউসুফ আলী সরকার, শামীম রেজা, মাহফুজুল রহমান রনি, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, আবদুল মতিন, ফারুক আহমেদ, রতন কুমার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, রাজু আহম্মেদ, সোহেল রানা, রনি সরকার, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান জীবন, শামুসুজ্জামান, ছাত্রলীগের নেতা নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, যুবলীগের নেতা ইমন প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মদদে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা হলেও তাঁকে জামিন দেওয়া হয়নি। এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে বক্তারা অবিলম্বে মুক্তির দাবি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়।


একই সঙ্গে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা স্থানীয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাগমারার সাংবাদিকেরা রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা মাঠে থেকেই রোজিনাকে মুক্ত করে আনবেন বলে ঘোষণা দেন।


উল্লেখ্য পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটকে হেনেস্তা করা হয়। পরে তথ্য চুরির অভিযোগে থানায় মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে দুই দফা জামিন শুনানি হলেও এখনো মুক্তি মেলেনি। এর আগে উপজেলার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব প্রতিবাদ কর্মসূচি পালন করে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status