ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতফেরত ছয় মাস বয়সী শিশুর করোনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 21 May, 2021, 12:39 PM

ভারতফেরত ছয় মাস বয়সী শিশুর করোনা

ভারতফেরত ছয় মাস বয়সী শিশুর করোনা

যশোরে ভারতফেরত এক নারী ও তার ছয় মাস বয়সী শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনা আক্রান্ত ওই নারী ও তার ছয় মাস বয়সী সন্তান যশোর বক্ষব্যাধি হাসপাতালে ছিলেন। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গত ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল পজিটিভ আসে। ফলে তাদের চিকিৎসা নিশ্চিত করতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ১১ বছর বয়সী ভারতফেরত এক শিশুর করোনা শনাক্ত হয়েছিল। তাকেও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, ১১ বছর বয়সী ওই শিশু ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তারা গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়।

শিশুটি ও তার স্বজনদের কোয়ারেন্টিনের ১৪তম দিনে গত মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। গত বুধবার ফলাফলে জানা যায়, ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামা করোনা নেগেটিভ হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status