ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলের রেস্তোরাঁয় সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার, যা বললেন ওমর সানী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 2:47 PM

ছেলের রেস্তোরাঁয় সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার, যা বললেন ওমর সানী

ছেলের রেস্তোরাঁয় সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার, যা বললেন ওমর সানী

রাজধানীর গুলশান ২’র ‘মন্টানা লাউঞ্জ’ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় সিসা সেবনের সরঞ্জামসহ ১১ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ। ওই রেস্তোরাঁর তিনজন মালিকের মধ্যে একজন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। গ্রেপ্তার ১১ জনকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘মন্টানা লাউঞ্জ মূলত খাবারের একটি রোস্তোরাঁ। এর মালিক আমার ছেলে ও তার দুই বন্ধু। এর ৯০ ভাগ শেয়ারই আমার ছেলের। এখানে কিছু সময় সিসা ‘সার্ভ’ করা হয়। তবে কোনো বেআইনি বা অবৈধ কিছু ঘটছিল না। আর যে ১১ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে তারা নেহায়েতই গরিব মানুষ, এখানে চাকরি করে খায়।’

তিনি আরও বলেন, ‘সিসার বিজনেস কি ইলিগ্যাল কোনো বিজনেস? আর গুলশানে কি শুধু এই একটাই লাউঞ্জ আছে? আমার জানা মতে, গুলশান-বনানীতে ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে। সিগারেট যদি অবৈধ না হলে, তাহলে সিসা লাউঞ্জ কেন অবৈধ হবে। সারা বাংলাদেশে হাজার খানেকের উপর লাউঞ্জ আছে। গতকাল কেন শুধু “মন্টানা লাউঞ্জ”-এই অভিযান হলো। পুরো বাংলাদেশে যদি সব লাউঞ্জ ক্লোজ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি এই অভিযান হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের কাছে আমি এর বিচার চাইবো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status