ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক রো‌জিনা ইসলাম‌কে হেনস্থা ও মামলার ঘটনায় বিআইজেএফ'র তীব্র প্রতিবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 9:38 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 May, 2021, 10:04 AM

সাংবাদিক রো‌জিনা ইসলাম‌কে হেনস্থা ও মামলার ঘটনায় বিআইজেএফ'র তীব্র প্রতিবাদ

সাংবাদিক রো‌জিনা ইসলাম‌কে হেনস্থা ও মামলার ঘটনায় বিআইজেএফ'র তীব্র প্রতিবাদ

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তর পরবর্তী অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

সাংবাদিক রো‌জিনা ইসলাম‌কে হেনস্থা ও মামলার ঘটনায় বিআইজেএফ'র তীব্র প্রতিবাদ

সাংবাদিক রো‌জিনা ইসলাম‌কে হেনস্থা ও মামলার ঘটনায় বিআইজেএফ'র তীব্র প্রতিবাদ

সংগঠনের সভাপতি মোজাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জাকির মঙ্গলবার এক যৌথ বিবৃতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করার দাবী জানাচ্ছি। তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অপ্রত্যাশিত এবং অত্যন্ত লজ্জাজনক। পেশাগত দায়িত্ব পালনের সময় আটকে রাখা, হেনস্তা করা, চিকিৎসা না করে থানায় হস্তান্তর করা ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। এমন ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিআইজেএফ।


কোভিড পরিস্থিতিতে যেখানে সবাই একসঙ্গে লড়বে সেখানে সাংবাদিককে হেনস্তা ও আটক কোনভাবে মেনে নেয়া যায় না।


বিবৃতিতে আরও বলা হয়, কোনো কালো হাত গণমাধ্যমকর্মীদের রুখে দিতে পারবে না। স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সেখানে এমন অপ্রীতিকর ঘটনার মাধ্যমে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সাংবাদিক হয়রানী করতে উৎসাহ দেয়া হলো। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।


সব শেষে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানিয়েছে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status