ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
করোনার ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেনের উপর কার্যকর কোভ্যাক্সিন: বায়োটেক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 May, 2021, 2:51 PM

করোনার ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেনের উপর কার্যকর কোভ্যাক্সিন: বায়োটেক

করোনার ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেনের উপর কার্যকর কোভ্যাক্সিন: বায়োটেক

ভারতজুড়ে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে টিকাকরণ ও করোনার বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা। এরইমধ্যে নতুন করে চিন্তা বাড়িয়ে তুলছে করোনার নতুন স্ট্রেন। এই দুঃসময়ে  আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন।  

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়িয়েছে করোনার ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেন। এর অন্যতম কারণ, অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন যে, ভারত ও ব্রিটিশ করোনা স্ট্রেনের উপর করোনা টিকা কার্যকরী নয়। কয়েকদিন আগে এক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দাবি করেছিল ফাইজার ও মডার্নার মতো টিকাও এই দুই স্ট্রেনের উপর প্রভাব ফেলতে পারে না।

ব্রিটেন এবং ভারতে পাওয়া করোনাভাইরাসের দুই প্রজাতিকেই রুখে দিকে সক্ষম ভারত বায়োটেক এবং আইসিএমআর এর তৈরি কোভ্যাক্সিন। রবিবার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে এমনই দাবি করা হয়েছে।

ব্রিটেনে করোনাভাইরাসের যে প্রজাতি পাওয়া গিয়েছে, তার নাম বি১১৭, অন্য দিকে ভারতে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী বি১৬১৭। এই ভাইরাসের আরও একটি প্রজাতি রয়েছে, যার নাম ডি৬১৪জি।

ইউরোপ-সহ গোটা বিশ্ব জুড়েই এই প্রজাতি ছড়িয়ে পড়েছিল। ভারত বায়োটেক জানিয়েছে, করোনাভাইরাসের ডি৬১৪জি প্রজাতির উপর কোভ্যাক্সিন যতটা কার্যকর, তার তুলনায় বি১৬১৭ প্রজাতির উপর কার্যকারিতার হার অবশ্য সামান্য কম। কিন্তু প্রত্যাশার তুলনায় অনেকটাই বেশি বলে জানাচ্ছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফসিও বলেছেন, ভারতে তৈরি কোভ্যাক্সিন বি১৬১৭ নামক করোনাভাইরাসের ডাবল মিউট্যান্ট প্রজাতিকে রুখে দিতে সক্ষম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status