ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 August, 2026, 1:38 PM

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।  

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দুপুর ১টার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

প্রধান বিরোধী দল জামায়াতের জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সংখ্যাগরিষ্ঠ আসন থাকায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা।

উল্লেখ্য, সচিবালয়ে প্রথমবারের মতো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status