ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
‘যতক্ষণ না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে এই নিজাম প্যালেস ছাড়ব না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 2:49 PM

‘যতক্ষণ না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে এই নিজাম প্যালেস ছাড়ব না’

‘যতক্ষণ না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে এই নিজাম প্যালেস ছাড়ব না’

তৃণমূলের নেতাদের আটকের পর নিজাম প্যালেসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ নিজাম প্যালেস ছাড়বেন না বলে জানিয়েছেন মমতা। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। কোন নোটিশ ছাড়াই তুলে নিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে তার পর সোজা চলে যান নিজাম প্যালেসে। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞেস করেন তার আসার কারণের বিষয়ে। তিনি বলেন, ‘‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি।’’

সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯ টায় তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেফতার করা হল।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’’

সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে। তার পরই নিজাম প্যালাসে পৌঁছান মুখ্যমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status