ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ভুল বিচারে ৩১ বছর নষ্ট, সাড়ে সাত কোটি ডলার ক্ষতিপূরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 May, 2021, 2:47 PM

ভুল বিচারে ৩১ বছর নষ্ট, সাড়ে সাত কোটি ডলার ক্ষতিপূরণ

ভুল বিচারে ৩১ বছর নষ্ট, সাড়ে সাত কোটি ডলার ক্ষতিপূরণ

আদালতের বিচারের ভুলে জীবনের ৩১ বছর হারিয়েছে তারা। ১৯৮৩ সালে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় যুক্তরাষ্ট্রে দুই কৃষ্ণাঙ্গ যুবকের। ২০১৪ সালে তারা নির্দোষ প্রমাণ হয়। পরে তাদের মুক্তিও দেওয়া হয়।

তবে এই অবিচারের বিরুদ্ধে তারা হাল ছেড়ে দেয়নি। দীর্ঘ মামলা শেষে জয় হয়েছে দু’জনের। আদালত তাদেরকে মোট সাড়ে সাত কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

ঘটনাটি প্রায় প্রায় চার দশক আগের। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার রবসন কাউন্টির রেড স্প্রিং এলাকায় ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল।

ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয় দুই কৃষ্ণাঙ্গ ভাই। হেনরি ম্যাককলাম আর লিয়ন ব্রাউন। দু’জনেই তখন কিশোর। হেনরি ১৯ আর লিয়ন ১৫। বিচার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের।

জন্ম থেকে দুই ভাই কিছুটা কম বুদ্ধি সম্পন্ন। বয়সের সঙ্গে সঙ্গে তাদের মানসিক বৃদ্ধি তেমন হয়নি। জেলে তাদের দীর্ঘ মানসিক চিকিৎসার প্রয়োজন পড়ে।

পরে লিয়নের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। কিন্তু তাদের পরিবার হাল ছাড়েনি। তাদের বিশ্বাস ছিল, সহজ-সরল দুই ভাই এ কাজ করতে পারে না।

সে কারণে বিচার চলতে থাকে। অবশেষে ২০১৪ সালে ডিএনএ নমুনা পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয় দু’জনেই। প্রমাণ হয়, এক রকম জোর করেই তাদের দিয়ে স্বীকারোক্তি আদায় করেছিল পুলিশ। ততদিনে জেলেই ৩১ বছর কেটে গেছে তাদের।

কারামুক্তি শেষে এই অবিচারের বিরুদ্ধে হেনরি মামলা করেন। নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা সেই মামলায় অবশেষে জয় মিলেছে লিয়ন আর হেনরির।

গত শুক্রবার নর্থ ক্যারোলাইনার এক আদালত দুই ভাইকে মোট ৭.৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। রায় ঘোষণার পরে হেনরি বলেছেন, অবশেষে আমি স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো অনেক নির্দোষ মানুষ জেলে আটকে। তাদের সেখানে থাকবার কথা নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status