ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, পালানোর সময় প্রেমিক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 May, 2021, 8:49 PM

প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, পালানোর সময় প্রেমিক আটক

প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, পালানোর সময় প্রেমিক আটক

পুঠিয়ায় প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় সুনিল কুমার (২২) নামে এক প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে বেলপুকুর থানা পুলিশ তাদের আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করেছে। আটক সুনিল কুমার জামালপুর জেলার সদর থানার বজরামপুর এলাকার হরিজন পল্লীর মৃত আশক কুমারের ছেলে। ভুক্তভোগী প্রেমিকার (১৮) বাড়িও ওই এলাকায়।

পুঠিয়ার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের দিন তারা রাজশাহী মহানগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সেখানে আসার পথে উপজেলার বানেশ্বর বাজারের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা রাতযাপন করে। হোটেলে অবস্থানকালে সুনিল কুমার ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ  করে বলে সে জানায়।

পরদিন সকালে কৌশলে সুনিল কুমার প্রেমিকাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তার পিছু নিয়ে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় ধরে ফেলে। সেখানে তাদের মধ্যে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে পুঠিয়া থানায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে প্রেমিক সুনিল কুমারের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় সুনিল কুমারকে আটক দেখিয়ে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসাপালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলে ওসি সোহরাওয়াদী জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status