|
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সাইফুল
নতুন সময় ডেস্ক
|
![]() বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সাইফুল সোমবার (৩ মে) বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও সাধারন সম্পাদক অধ্যাপক এইচ এম সোলাইমান চৌধুরী তাকে এই পদে অনুমোদন দেন। এইচ এম সাইফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ের সাহসী ত্যাগী ও মেধাবী নেতা, রাজপথের লড়াকু মুজিব সৈনিক। সাইফুল ইসলাম বলেন, আমাকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-দপ্তর সম্পাদক মনোনীত করায়, জনতার এমপি ঢাকা-১৬ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ ভাইকে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন ভাইকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। জাতীয় এই চার নেতা হলেন- স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এএইচএম কামারুজ্জামান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
