ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কামড়ে দেওয়া সাপ হাতে নিয়ে হাসপাতালে যুবক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:10 PM

কামড়ে দেওয়া সাপ হাতে নিয়ে হাসপাতালে যুবক

কামড়ে দেওয়া সাপ হাতে নিয়ে হাসপাতালে যুবক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিষধর গোখরা সাপের কামড়ে বজলুল আহমেদ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনার পর বিষধর সাপটি মেরে জেলা সদর হাসপাতালেও নিয়ে আসেন তিনি।

আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বজলুল আহমেদ একই গ্রামের আসাবুল হকের ছেলে। সাপটি বিষধর সাপ গোখরা বলে শনাক্ত করেছেন হাসপাতালের চিকিৎসক।

আহত বজলুল আহমেদ বলেন, রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এসময় ঝোপের ভিতর থেকে এসে একটি সাপ হঠাৎ আমার ডান পায়ের পাতার কয়েক জায়গায় কামড় দেয়। পরে আমি সাপটিকে ধরে মেরে ফেলি। পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সাপটিকেও সঙ্গে নিয়ে আসি যেন চিকিৎসা নিতে সুবিধা হয়।

তিনি জানান, সাপটি আমাকে কামড় দেওয়ার পর আমার মাথা ঘুরছে। চোখে ঝাঁপসা দেখছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, বজলুল আহমেদকে যে সাপটি দংশন করেছে সেটি গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। তার ডান পায়ের পাতার কয়েক জায়গায় একাধিক বার সাপটি কামড় দেয়। তাকে এন্টিভেনম দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে এখনই সে আশঙ্কামুক্ত কিনা বলা যাচ্ছে না। তাকে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status