দ্বিতীয় টেস্টে নেগেটিভ হয়ে দেশে ফিরছেন প্রোটিয়া নারীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 8:49 PM
দ্বিতীয় টেস্টে নেগেটিভ হয়ে দেশে ফিরছেন প্রোটিয়া নারীরা
বাংলাদেশ ত্যাগ করার আগে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাদের একটি হোটেলে কোয়ারেন্টিনে রেখে বাকিরা সকালের ফ্লাইটে দেশে ফিরে যান।
হোটেলে থাকা ওই পাঁচ নারী ক্রিকেটারের করোনার কোনো লক্ষণ না থাকায় আবারও নমুনা পরীক্ষা করা হয়। তবে এবার কারোই করোনা পজিটিভ আসেনি। সবার রিপোর্টই নেগেটিভ। ফলে দেশে বাধা ছাড়াই নিজ দেশে ফিরে যাচ্ছেন তারা।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং-এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল দৈনিক আমাদের সময় অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনা নেগেটিভ এসেছে। তারা সোয়া ৬টার একটি ফ্লাইটে নিজ দেশে ফিরে যাচ্ছে।