ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হেফাজত নেতা ওয়াসিক বিল্লাহ নোমানী রিমান্ডে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 6:58 PM

হেফাজত নেতা ওয়াসিক বিল্লাহ নোমানী রিমান্ডে

হেফাজত নেতা ওয়াসিক বিল্লাহ নোমানী রিমান্ডে

হেফাজত ইসলামের নেতা ও উস্কানিমূলক বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আইসিটি মামলায় সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাইলে ১নং আমলী আদালতের বিচারক আব্দুল হাই ওই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীনের দায়েরকৃত মামলায় রোববার বিকালে তাকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে কোতোয়ালি ও জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালী মডেল থানায় এসআই মাহবুবুর রশিদ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ধর্মীয় ও সরকার বিরোধী এবং রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে হেফাজত ইসলামের নেতা ও উস্কানিমূলক বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানী ওরফে চয়ন কুমার দাসকে রোববার বিকাল ৪টার দিকে নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওয়াসিক বিল্লাহ নোমানীর নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মনোরঞ্জন দাসের পুত্র। তিনি সেনবাড়ি রোড একটি মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status