ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমি কোনো অপরাধীর কাছে মাথা নত করব না : কাদের মির্জা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 6:54 PM

আমি কোনো অপরাধীর কাছে মাথা নত করব না : কাদের মির্জা

আমি কোনো অপরাধীর কাছে মাথা নত করব না : কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি কোনো অন্যায়ের কাছে বা কোনো অপরাজনীতির কাছে, কোনো অপরাধীর কাছে মাথা নত করব না। আমাকে হত্যা করার জন্য দুই হাজার গুলি করেছে, মাথা নত করি নাই। আমি আমার বড় ভাইয়ের সঙ্গেও কথা বলি না। অনেক চেষ্টা করেছে গত দুই মাসে। এক দিনও কথা বলি নাই।

সোমবার  দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনা যোদ্ধাদের সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে আর কেউ টাকার অভাবে খেতে পারবে না। অনেকে আজকে দুই বেলা খেতে পারে না। এটা এ দেশে চলতে দেয়া যায় না। আমি বলব সাহস করে সত্য কথা বলব। এটা আজকে আপনাদের এখানে কঠিন ভাষায় বলে গেলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. মাকসুদা সুলতানা সুরভি, ডা. শওকত আল ইমরান ইমরোজ, ডা. সামিয়া কামাল প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status