ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিকেলে খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে চিকিৎসক দল
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 April, 2021, 3:47 PM

বিকেলে খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে চিকিৎসক দল

বিকেলে খালেদা জিয়াকে দেখতে যাচ্ছে চিকিৎসক দল

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ বিকেলে দেখতে যাচ্ছে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের একটি দল।

আজ সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে চিকিৎসক দলটি রাজধানীর গুলশানে অবস্থিত 'ফিরোজা' নামের বাসভবনে খালেদা জিয়াকে দেখতে যাবে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে দেখতে আসবে চিকিৎসক প্রতিনিধি দল।'

করোনা সংক্রমিত কিনা- তা জানতে গত শনিবার (১০ এপ্রিল) পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলে রিপোর্ট পজিটিভ আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফিরোজায় আরো ৯ জন স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রবিবার বিকেলে জানান, 'তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। বর্তমানে বাসাতেই ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।'

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বলেন, 'আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। কোনো উপসর্গ তাঁর নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নেই।'

ডা. মামুন জানান, আপাতত বাসাতেই খালেদা জিয়াসহ আক্রান্ত সবার চিকিৎসা চলছে। বাসায় হাসপাতালের মতোই অক্সিজেনসহ সব ধরনের সাপোর্ট রয়েছে। এর পরও প্রয়োজন হলে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হবে; সেখানে চেয়ারপারসনের জন্য একটি কেবিন প্রস্তুত করা আছে।

পারিবারিক সূত্র মতে, খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্টাফদের কারো অবস্থাই ততটা গুরুতর নয়। ওই বাসায় রান্না করা খাবারই এখন খালেদা জিয়া খাচ্ছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status