ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 1:19 PM

মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০১

মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০১

মিয়ানমারে চলমান বিক্ষোভ ও আন্দোলন দমনে জান্তা সরকারের হাতে এ পর্যন্ত নিহত হয়েছে ৭০১ জন। রাজনৈতিক বন্দিদের সহযোগিতা বিষয়ক সংস্থার (এএপিপি) জরিপে এমনটাই উঠে এসেছে। নিহতদের মধ্যে আন্দোলনকারী, রাজনৈতিক বন্দি, নারী ও শিশু রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

জরিপে আরো প্রকাশ করা হয়েছে- এ পর্যন্ত জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ১২ জন। পাশাপাশি নতুন করে ৬৫৬ জন আন্দোলনকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সবশেষ গেল শুক্রবার জান্তা সরকারের সেনাবাহিনীর গুলিতে বাগোতে ৮২ জন নিহত হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অস্থিরতা বিরাজ করছে। সেদিন দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সামরিক শাসন জারি করে। সেই থেকে এই সেনা শাসনের বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা সত্বেও দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status