ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 12:19 PM

তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব

সৌদি আরবের তিন সেনা সদস্যকে শিরশ্ছেদের মাধ্যমে শনিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শত্রুপক্ষকে (ইয়েমেন) সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। শত্রুকে সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা হয়। খবর দ্যা ডনের।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে তিন সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে কোনো দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে— ইয়েমেনকে গোপন তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়। ইয়েমেন সীমান্তের কাছে ওই তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত ছয় বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে সৌদি আরবের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status