ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 9:36 PM
সর্বশেষ আপডেট: Monday, 5 April, 2021, 9:41 PM

লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভী। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির 'বিগ টিকেট' রাফেল ড্রয়ে দশ মিলিয়ন বা এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার বিগ টিকেট' এর রাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছেন।

চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। এখন তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এছাড়াও তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি। আমি খুব খুশি, এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।

শাহেদ জানান, গত ২৬ মার্চ 'বিগ টিকেট'র ২২৬ নম্বর র্যা ফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকিটটি কিনেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status