ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাল থেকে তাপমাত্রা বাড়বে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 April, 2021, 8:34 PM

কাল থেকে তাপমাত্রা বাড়বে

কাল থেকে তাপমাত্রা বাড়বে

কালবৈশাখীর পর সোমবার তাপমাত্রা কম থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকেই আবার বাড়বে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে আবারও তাপপ্রবাহের দেখা পাওয়া যাবে। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার খবরে জানানো হয়েছে, রোববারের কালবৈশাখী ঝড় এবং তারপরের কয়েক ঘণ্টার বৃষ্টির কারণে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও তা উল্লেখযোগ্য নয়। বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও বেড়েছে। আজ সীতাকুণ্ড ও রাঙামাটির ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলগুলোর উপর যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা বৃষ্টির কারণে কমে এসেছে। তবে এটি সাময়িক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status