ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
আলিয়ার নামে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 5:37 PM

আলিয়ার নামে মামলা

আলিয়ার নামে মামলা

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ সিনেমায় গাঙ্গুবাঈকে মানহানি করা হয়েছে। এমন অভিযোগে মামলা করেছেন গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবে দাবি করা বাবুরাওজি শাহ।

মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সিনেমাটির অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে আদেশ জারি হয়েছে। ২১ মে তাদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

বাবুরাওজির অভিযোগ, বইয়ে গাঙ্গুবাঈকে নিয়ে যে অধ্যায় লেখা হয়েছে সেটি মানহানিকর। এর মাধ্যমে তার খ্যাতিকে কলঙ্কিত করা হয়েছে। উপন্যাসে বাবুরাওজির মৃত মায়ের গোপনীয়তা ও আত্মসম্মানের অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তাই সঞ্জয় লীলা বানসালি যে উপন্যাস অবলম্বনে সিনেমা পরিচালনা করেছেন সেটিও মানহানিকর।

বাবুরাওজি শাহ এর আগেও মুম্বাই সিভিল আদালতে মামলা করেন। কিন্তু মামলাটি খারিজ করে দেয় আদালত। সেখানে উপন্যাসটি নিয়ে তীব্র প্রতিবাদ করেন তিনি। এর পাশাপাশি সিনেমার ট্রেলার যাতে প্রকাশ না হয় তার জন্যও তিনি আবেদন করেন।

তখন আদালত জানান, বইটি প্রকাশ হয়েছে ২০১১ সালে। তিনি অভিযোগ করেছেন ২০২০ সালে। এ ছাড়া গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবে তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status