ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি, সম্পর্ক উন্নয়নের আশাবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 1:09 PM
সর্বশেষ আপডেট: Friday, 26 March, 2021, 3:44 PM

শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি, সম্পর্ক উন্নয়নের আশাবাদ

শেখ হাসিনাকে ইমরান খানের চিঠি, সম্পর্ক উন্নয়নের আশাবাদ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে শেখ হাসিনাকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে রীতিমতো আকুতি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বাংলাদেশি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ইমরান খান বলেছেন, ‘আসুন, জনগণের উন্নত ভবিষ্যৎ গড়তে আমরা সম্পর্ক নবায়ন করি এবং দুই দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ বন্ধন গড়ি।’

তিনি বলেন, ‘আমার নিজের এবং পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৫০ বছরপূর্তিতে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করছে বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর সরকারপ্রধানরা। তবে সেই তালিকায় নেই পাকিস্তান।

সেই অনুষ্ঠানমালা সম্পর্কে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘শেখ মুজিবুর রহমানের প্রতি আপনার (শেখ হাসিনা) ও বাংলাদেশের জনগণের যে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে, তা প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মশতবর্ষ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।’

ইমরান খান চিঠিতে বলেছেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয়।’

দুই দেশের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং স্বার্থে মিল রয়েছে জানিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তার পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক বন্ধন জোরদার করা প্রয়োজন বলেও উল্লেখ করেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status