ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 1:11 PM

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

চলতি বছরের পহেলা মে সম্ভব না হলেও আগামী বছরে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন জো বাইডেন। কঠোরভাবে মানা হয় করোনা স্বাস্থ্যবিধি। ছিল শারীরিক দূরত্ব।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা ইস্যুতে নিজের প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষের পাশাপাশি কথা বলেন আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে। এ সময় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দেশটির সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার যেকোনো হুমকির জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও সতর্ক করেন।

পূর্বসূরি ট্রাম্প প্রশাসনের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যহার নিয়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে বাইডেন বলেন, চলতি বছরের পহেলা মে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা থাকলেও হয়তো সেটা সম্ভব হবে না। তবে আগামী বছর আফগানিস্তানে কোনো মার্কিন সেনা থাকবে না বলেও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status