ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সু চির দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 1:06 PM

সু চির দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ

সু চির দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলের কর্মকর্তা সোয়ে উইন।

এএফপির খবরে বলা হয়, ভোর ৪টার দিকে ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে।

সোয়ে উইন এর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।

আর্মড ফোর্সেস ডের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল। এদিন মিয়ানমারের সেনাবাহিনী বার্ষিক কুচকাওয়াজে তাদের শক্তি প্রদর্শন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status