ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
৩১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 March, 2021, 11:14 AM

৩১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা

৩১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলাদেশের ইনিংসের শুরুতেই টাইগার টপ অর্ডার ভেঙ্গে পড়ে। মাত্র ৭ ওভারে ২৬ রানে  তামিম, সৌম্য এবং লিটনের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ দল।

এর আগে, ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল এর জোড়া সেঞ্চুরিতে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে ৩১৯ রানের বিশাল টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩১৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বাধিক ১২৬ রান করেন ডেভন কনওয়ে।

টস হারলেও বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। স্কোরবোর্ডে পঞ্চাশ ওঠার আগেই প্যাভিলিয়নে দুই ওপেনার নিকোলস আর গাপটিল। ৫৭ তে নাই তিন উইকেট। ফিরলেন টেলরও। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথামও উইকেটে থাকতে পারেনি বেশিক্ষণ। ২৪ তম ওভারে কিউই ক্যাপ্টেন যখন ফেরেন রান তখন ১২০। পঞ্চম উইকেট জুটিতে ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কনওয়ে আর মিচেল। কনওয়ের পর সেঞ্চুরির দেখা পান মিচেলও। ইনিংসে শেষ বলে দুই রান নিয়ে নিজের ব্যক্তিগত শতক স্পর্শ করেন ড্যারেল মিচেল। ১০ ওভার বল করে ৮৭ রান দিয়েছেন মুস্তাফিজ। ৩ উইকেট পেলেও রুবেলের দিয়েছেন ৭০ রান।

ব্যাটিং ব্যর্থতায় ডানেডিনে সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বদলেছে ব্যাটিং চিত্র। তাতে লড়াইয়ের পুঁজিও জমা হয়েছে স্কোরবোর্ডে। কিন্তু বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ায় ওই ম্যাচও হাত ছাড়া হয়েছে লাল-সবুজদের। টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status