ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বায়োপিকে সাকিবের স্ত্রীর চরিত্রে মেহজাবীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 March, 2021, 12:26 PM

বায়োপিকে সাকিবের স্ত্রীর চরিত্রে মেহজাবীন

বায়োপিকে সাকিবের স্ত্রীর চরিত্রে মেহজাবীন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ হবে। করোনার কারণে আটকে গেছে কাজ। যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আবারো শুরু হবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কে থাকছেন সাকিব-শিশির চরিত্রে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এরই মধ্যে নেটিজেনরা সাকিবের স্ত্রী ‘শিশির’ চরিত্রে এগিয়ে রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।

কারণ হিসেবে অনেকে বলছেন, মেহজাবীনের সঙ্গে শিশিরের চেহারার অনেকটাই মিল রয়েছে। আর তিনি দূদার্ন্ত অভিনেত্রী। অন্যদিকে সাকিব আল হাসান চরিত্রে দুইজনের নাম শোনা যাচ্ছে। একজন ইয়াশ রোহান এবং আরেকজন চিত্রনায়ক জিয়াউল রোশান। ইয়াশের চেয়ে রোশানকে এগিয়ে রাখছেন নেটিজেনরা। কারণ, রোশান নিজেও ক্রিকেট ভালো খেলেন।

এদিকে বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো অনেকদিন। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। ফলে সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই তা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ওদিকে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটারের জীবনী উঠে এসেছে বড়পর্দায়। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল ধোনির বায়োপিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status