ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ফেসবুকে মহানবীকে ‘কটূক্তি’, চুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 March, 2021, 8:43 PM

ফেসবুকে মহানবীকে ‘কটূক্তি’, চুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

ফেসবুকে মহানবীকে ‘কটূক্তি’, চুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ মার্চ) ভোরে রাউজান থানা পুলিশ চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়ার ১৩৫ নং বাসায় (হাজী ইয়াকুব মঞ্জিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করেছে পুলিশ।

এর আগে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে উদ্দেশ্য করে নোংরা, বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় আসামি সৌরভ চৌধুরীর বিরুদ্ধে শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (স:) কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। তার এমন উগ্র আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ নামক একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি ইতোমধ্যে জেনেছি। আমি নিজেও চুয়েট আড্ডাবাজে মুসলিম অমুসলিম সবার বক্তব্য পড়েছি। তারা তাদের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করার পাশাপাশি তার শাস্তির দাবিও জানিয়েছে। এসব বিষয়ে আসলে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। তথ্য উপাত্তের ভিত্তিতে সোমবার শৃঙ্খলা কমিটির আলোচনা সভা হতে পারে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে নবী করিম (সা.) কে নিয়ে কটূক্তি করায় রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status