ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালান এসআই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 March, 2021, 7:03 PM

নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালান এসআই

নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি চালান এসআই

পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী (২৮) নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে থানার ছাদে এসআই হাসান আলীর লাশ পাওয়া যায়। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) শামিমা আখতার মিলি জানান, হাসান আলী প্রশিক্ষণ শেষ করে গত ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম জানান, তিনি অবিবাহিত ছিলেন। সদ্য এসআই  হিসেবে যোগদান করেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন-সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশের কাছ থেকে তার ব্যবহৃত একটি ভাঙা সিমকার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, সিআইডির বিশেষ টিম রাজশাহী থেকে রওনা হয়েছেন। তারা এসে সুরতহাল দেখার পরই এসআই হাসান আলীর লাশের ময়নাতদন্ত হবে। এরপর তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status