ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আমরা গাধা নই যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব : নাসির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 6:09 PM

আমরা গাধা নই যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব : নাসির

আমরা গাধা নই যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব : নাসির

বহুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা অল-রাউন্ডার নাসির হোসেন আর তামিমার বিয়ে নিয়ে কদিন আগেই দেশজুড়ে তুলকালাম হয়েছিল। এক ব্যক্তি দাবি করেন, ৯ বছরের কন্যাসন্তানের মা তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। পরে নাসির-তামিমা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেন। আজ আবারও নাসিরের মুখে শোনা গেল পুরনো ইস্যু।

আজ রবিবার মিরপুর শেরে বাংলায় নাসির গণমাধ্যমকে বলেন, 'আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলব আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত- একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে'।

নাসির-তামিমা এখন সুখে সংসার করছেন। তবে তাদের বিয়ে নিয়ে দেশজুড়ে যা হয়েছে, তাতে দুজনেই হতাশ। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম। নাসির মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ইয়ো ইয়ো টেস্টেও নাকি ভালো ফলাফল করেছেন। ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলে কিনা- এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, 'এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status