ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শিক্ষকতা ছেড়ে পতিতাবৃত্তি, দিনে চার খদ্দের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 5:52 PM

শিক্ষকতা ছেড়ে পতিতাবৃত্তি, দিনে চার খদ্দের

শিক্ষকতা ছেড়ে পতিতাবৃত্তি, দিনে চার খদ্দের

এখনো চাইলে স্কুলে শিক্ষকতা করতে পারেন তিনি। তবে শিক্ষকতার চেয়ে পতিতা কর্মী হয়ে থাকাটা তার কাছে বেশি স্বাচ্ছন্দের।

অবিবাহিত ওই নারী বর্তমানে চার সন্তানের মা। তার কাছে, পতিতা পেশাটাই সবচেয়ে পারফেক্ট।

কেন এই পেশা পছন্দ, সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। ইংল্যান্ডের নটিংহামে বসবাস করেন ৩৪ বছর বয়সী ভিক্টোরিয়া। একটা সময় তিনি স্কুলে শিক্ষকতা করতেন।

তিনি বলেন, এমন কাজ আমার পছন্দের, যে কাজটা করা যায় ছেলেমেয়ের পড়াশোনার সময়। তারা যখন বিদ্যালয়ে থাকে, ওই সময় সময় দিতে পারলে ভালো হয়।

দিনে চারজন খদ্দেরকে সময় দেন ভিক্টোরিয়া। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অ্যাপ থেকে খদ্দের পান। এছাড়া অ্যাডাল্ট ভিডিও ধারণ করে ঘণ্টায় ২৭ হাজার ছয়শ ৯৭ টাকা আয় করেন। তবে তিনি দাবি করেছেন, পতিতা কর্মী হলেও নিজেকে আদর্শ মা মনে করেন। ছেলেমেয়েদের কাছেও তিনি অনেক প্রিয় বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, খদ্দেরদের এটা মাথায় রাখা দরকার যে, আমি এখনো বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে চাই এবং তারপর আমি খদ্দের সামলানোর চেষ্টা করব। বেশিরভাগ খদ্দেরকেই আমার বাচ্চাদের স্কুলে পড়ার সময় ম্যানেজ করি।

ভিক্টোরিয়ার তিন ছেলে ও এক মেয়ে আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জন্য দুটি প্রামাণ্যচিত্রে কাজ করেছেন তিনি। ওই সময় তিনি জানিয়েছেন, নিজের পেশাকে অনেক সম্মান করেন এবং নিজেকে ভালো মা বলে মনে করেন।

তবে তিনি এও জানিয়েছেন, মেয়ে যেন তার পদাঙ্ক অনুসরণ না করে, সবসময় সেটা চান।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status