ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 11:38 AM

ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত

ইমরান খানের স্ত্রীও করোনায় আক্রান্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত হয়েছেন। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটে বলা হয়েছে, দেশটির ফার্স্ট লেডি বুশরা বিবি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে, বৃহস্পতিবার (১৮ মার্চ) কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এর দুইদিন পর শনিবার তার করোনা শনাক্তের খবর প্রকাশ হয়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।

টিকা নেওয়ার মাত্র দুদিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

সূত্র: জিও টিভি, ডন নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status