মলত্যাগ করে শিশু শিক্ষার্থীকে দিয়ে পরিষ্কার করালেন শিক্ষক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 9:13 PM
মলত্যাগ করে শিশু শিক্ষার্থীকে দিয়ে পরিষ্কার করালেন শিক্ষক!
যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পড়ুয়া পাঁচ বছরের এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে টয়লেট থেকে মল পরিষ্কারে করতে বাধ্য করায় স্কুলের শিক্ষককে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ মার্চ।
ক্রিস্টাল হিল এলিমেন্টারি স্কুলের শেতাঙ্গ শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীকে টয়লেটে নিজের মল পরিষ্কার করতে বাধ্য করার পর তার মাসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে। ওই ঘটনার পর তারা একটি ‘গো-ফান্ডমি’ অ্যাকাউন্ট চালু করে।
এ বিষয়ে শিক্ষার্থীর মা জানান, সে আমার কাছে এসে শুধু বলছিল, মা! সে আমাকে হাত দিয়ে টয়লেট থেকে মল তুলতে বলছিল। আমি জানি, আমার ছেলে কখনো মিথ্যা বলে না।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর তার ছেলে অ্যাশটন স্নায়ুরোগে ভুগছে। এটি একটি শিশুর জন্য ভয়ংকর ঘটনা। আমি মনে করি না, কোনো সন্তানকে এর মধ্য দিয়ে যেতে হবে। শিক্ষক টয়লেটে থেকে আমার ছেলের মল ও ময়লা টিস্যু বের করে আনতে বাধ্য করেছিল।
শিক্ষার্থীর মা বিষয়টি জানার পর দ্রুত আইনি পদক্ষেপ নেন। স্থানীয় কমিউনিটি এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে। অনেকেই একজন শিক্ষকের এরকম দুঃখজনক কর্মকাণ্ড দেখে হতবাক।
অভিযোগের পর স্কুলটি তদন্ত শুরু করেছে। তবে শিক্ষার্থীর মা মনে করেন, স্কুল প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট নয়।
তিনি বলেন, শিক্ষককে এমনভাবে শাস্তি দিতে হবে যেন কোনো স্কুলে তাকে বাচ্চাদের পড়াতে দেওয়া না হয়। তার লাইসেন্সও নিয়ে নেওয়া হয়।
শিক্ষার্থীর মা আরও জানান, ঘটনার পর শিক্ষক তাকে ফোন দিয়ে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি শিক্ষককে বলেছিলেন, এটি আমার পক্ষে যথেষ্ট ভালো কাজ বলে মনে হয়নি। তার লড়াই শুধু নিজ সন্তানের জন্য নয়, বরং অন্য শিশুরাও যেন এমন বিব্রত ও লজ্জাকর অভিজ্ঞতার শিকার না হয়, সেটাই উদ্দেশ্য। আমি চাই না আর কোনো সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটুক।