ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
সান্তাহারে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২
গোলাম রব্বানী দুলাল
প্রকাশ: Saturday, 20 March, 2021, 6:08 PM

সান্তাহারে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

সান্তাহারে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

বগুড়ার সান্তাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল মোমেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভটভটির চালক জিল্লুর রহমান ও হেলপার আনোয়ার হোসেন মারাত্মক আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের বেলী ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মোমেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, আব্দুল মোমেন সকালে শ্বশুর বাড়ী কদমা থেকে গ্রামের বাড়ী ছোট আখিড়া ফেরার পথে বেলী ব্রীজের নিকট পৌঁছালে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status