ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ফেসবুকে পোস্ট দেখে রক্ত দিয়ে প্রসূতি মাকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের নদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 March, 2021, 5:28 PM

ফেসবুকে পোস্ট দেখে রক্ত দিয়ে প্রসূতি মাকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের নদী

ফেসবুকে পোস্ট দেখে রক্ত দিয়ে প্রসূতি মাকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের নদী

তার রক্ত দেওয়ায় বেঁচে যান প্রসূতি মা ও তার নবাগত সন্তান।

গত ১৫ মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘একজন প্রসূতি মায়ের জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্তের প্রয়োজন’ এমন একটি মানবিক পোস্ট দেওয়া হয়। পোস্টের সঙ্গে স্থান ও মোবাইল নম্বরও দেওয়া হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ফেসবুকভিত্তিক রক্তদাতা সংগঠনের গ্রুপ এই পোস্টটি শেয়ার করে। তবে সন্ধ্যা পেরিয়ে রাত, রাত গড়িয়ে দিন এলেও কোনো রক্তদাতা পাওয়া যায় না।

এমন পরিস্থিতে রক্ত না পেয়ে প্রসূতি মা ও অনাগত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্বজনরা। এ সময় রক্ত দিতে হাজির হন ১৯ বছর বয়সী তৃতীয় লিঙ্গের নদী। মানবতার হাত বাড়িয়ে বাঁচান প্রসূতি মায়ের জীবন।

নদী রক্তদাতাদের সংগঠন জলঢাকা ব্লাড ট্রান্সফিউশন গ্রুপের সেচ্ছাসেবী সাকিবুল ইসলাম সাকিবের সঙ্গে যোগাযোগ করে ওই প্রসূতিকে রক্ত দেন।

নদী গণমাধ্যমকে জানান, আমার পরিচিত একজন ল্যাব টেকনিশিয়ান ভাই আমাকে রক্ত দেওয়ার বিষয়ে উৎসাহিত করেন এবং এর উপকারিতা সম্পর্কে জানান। উনি আমাকে যখন বললেন একজন প্রসূতি মায়ের জন্য রক্তের প্রয়োজন। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেছিলাম, তবে উনি আমাকে সাহস দেন। তখন আর না আমি করিনি। জীবনে প্রথমবার রক্ত দিলাম। আমি এখন থেকে নিয়মিত রক্ত দিব।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status