ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারীঘটিত মামলায় আবারো ফাঁসছেন বাবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 March, 2021, 2:36 PM

নারীঘটিত মামলায় আবারো ফাঁসছেন বাবর

নারীঘটিত মামলায় আবারো ফাঁসছেন বাবর

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম আবারো নারীঘটিত মামলায় ফাঁসতে যাচ্ছেন। এক বছর আগে হঠাৎ করেই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন এক নারী। সেই অভিযোগের সূত্র ধরে বাবরের বিরুদ্ধে মামলা করতে ফেডারেল তদন্ত এজেন্সিকে (এফআইএ) নির্দেশ দিয়েছে লাহোর আদালত।

বাবরের বিরুদ্ধে গত বছর হামিজা মুক্তার নামের এক নারী প্রতারণা ও নির্যাতনের মামলা করেছিলেন। বাবরকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদানসহ বাবরের সঙ্গে সম্পর্কের কথাও প্রকাশ্যে বলেছিলেন তিনি। সেসব প্রমাণসহ মামলার আবেদনও করেছিলেন এই পাকিস্তানি নারী। কিন্তু সে সময় বাবরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং এক পর্যায়ে স্থগিত হয়ে যায় মামলাটি।

হামিজা অভিযোগ করেছিলেন, তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন বাবর। হামিজাকে হুমকি দেয়া সেই ফোন নাম্বার নিয়ে তদন্ত করা হলে দেখা যায় নাম্বারটি বাবরের নামেই রেজিস্ট্রেশন করা। সে সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থাকায় এবং পরে পিএসএলে খেলতে বাবর জৈব সুরক্ষা বলয়ে থাকায় প্রাথমিক শুনানি স্থগিত করা হয়।

বাবরের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় বিচারক হামিদ হুসেন বৃহস্পতিবার এফআইএকে দোষীদের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে লাহোর আদালত। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু এফআইএতে যাননি তিনি। বাবরের বদলে তার ভাই ফয়সাল আজম হাজির হয়ে আরো সময় চেয়েছিলেন।

লাহোর আদালত বাবরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলেও তার পরিবার দাবি করেছে তারা এখনো কোনো সমন পাননি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানিয়েছিলেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status