ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফতুল্লায় আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 March, 2021, 12:40 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 10 March, 2021, 12:42 PM

ফতুল্লায় আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু

ফতুল্লায় আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. মিশাল (২৬)।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত মিশাল পেশায় পোশাক শ্রমিক। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ মৃত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪),  দেড় বছরের ছেলে মিনহাজ,  দুই শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে চিকিৎসাধীন থেকে মিশাল নাম একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ওই পরিবারের আরও পাঁচজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরও ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ।

ওই পরিবারের সদস্যরা থাকতেন নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর পতেঙ্গায় ছায়াবিথি আবাসিক এলাকার ছয়তলা একটি ভবনে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম মাসদাইর শেরেবাংলা লিংক রোডের ছায়াবীথি আবাসিক এলাকার সৌদি প্রবাসী আকবরের হাজি ভিলায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের কাঠের একাধিক দরজা ও লোহার জানালা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status